ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম জানিয়েছেন, আর্সেনালের ভাগ্য বদলে দিতে মিকেল আরতেতাকে যে সময় দেয়া হয়েছে, তেমন সময় তিনি ম্যানইউতে পাবেন না। আজ ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানইউ। এ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ম্যানইউর পর্তুগিজ কোচ এ কথা বলেন। ২৭ রাউন্ড শেষে লিগ টেবিলে আর্সেনাল ২ ও ম্যানইউ ১৪ নম্বরে রয়েছে। বিবিসি