একের পর এক অঘটনের মাঝে কাতার বিশ্বকাপে শুভ
সূচনা হলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। স্ট্রাইকার রিচার্লিসনের জোড়া গোলে ২-০
ব্যবধানে সার্বিয়াকে পরাজিত করেছে হট ফেবারিটরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এ জয় পান নেইমাররা।
৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে
ম্যাচের শুরুতে বেশ অগোছালো ছিল, তবে ধীরে ধীরে ছন্দে ফিরে মুগ্ধ করে ব্রাজিল।
ম্যাচের ৬২ ও ৭৩ মিনিটে ব্রাজিলের পক্ষে গোল
দুটি করেন রিচার্লিসন। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিল তারা। ব্রাজিল শট নেয়
২২টি। এরমধ্যে টার্গেটে ছিল ৮টি। সার্বিয়ার শট ৫টি। এর মধ্যে একটিও ব্রাজিলের গোলমুখে
ছিল না।
প্রথম ২০ মিনিট বল দখলে রেখেছিল সার্বিয়াই।
সপ্তম মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্বিয়ার ডিফেন্ডার স্ট্রাহিনজা
পাভলোভিচ। তবে এরপরই শুরু হয় ব্রাজিলের অধ্যায়।
আগামী ২৮ নভেম্বর দোহার ৯৭৪ স্টেডিয়ামে নিজেদের
দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। একই দিন আল-জানুব স্টেডিয়ামে
ক্যামেরুনের বিপক্ষে খেলবে সার্বিয়া।










