প্যারিস অলিম্পিকের টেনিসে নারী এককে শুভসূচনা পেলেন শীর্ষ র্যাংকধারী খেলোয়াড় পোল্যান্ডের ইগা সিয়ানতেক। রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগু দ্বিতীয় সেটে দারুণ লড়াই করলেও শেষ চারটি গেম টানা জিতে নেন সিয়ানতেক। ম্যাচটি তিনি জিতেছেন ৬-২, ৭-৫ গেমে। পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সিয়ানতেকের চারটি মেজরই এসেছে প্যারিসের রোলাঁ গারোঁর কোর্টে। সেই কোর্টেই তিনি অলিম্পিক খেলতে নেমেছেন। ফলে অলিম্পিক স্বর্ণও তাকে হাতছানি দিচ্ছে। এপি
অলিম্পিকে ইগা সিয়ানতেকের শুভসূচনা
প্যারিস অলিম্পিকের টেনিসে নারী এককে শুভসূচনা পেলেন শীর্ষ র্যাংকধারী খেলোয়াড় পোল্যান্ডের ইগা সিয়ানতেক।










