একুয়েডর বিশ্বকাপ বাছাই পর্বে ‘অযোগ্য’ খেলোয়াড় দলভুক্ত করেছে বলে ফিফার কাছে অভিযোগ তুলেছিল চিলি। তাদের দাবি ছিল, একুয়েডরের হয়ে আটটি ম্যাচ খেলা বাইরন কাস্তিলোর জন্ম মূলত কলম্বিয়ায় এবং তিনি নিজের বয়স নিয়েও জালিয়াতি করেছেন। এ অভিযোগ সত্য প্রমাণ হলে একুয়েডরের কিছু পয়েন্ট কাটা যেত এবং তাদের জায়গায় চিলি বিশ্বকাপ খেলত। যদিও চিলির অভিযোগ ফিফা নাচক করে দেয়ায় এখন আর কোনো ভয় নেই একুয়েডরের। বিবিসি