গত বছরের নভেম্বরে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। চলতি বছরের জানুয়ারিতে কলম্বিয়া ও চিলির বিপক্ষে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেললেও তাতে ছিলেন না দলটির অধিনায়ক। ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে মেসিকে রেখে দেয় পিএসজি।

চলতি মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ আছে আর্জেন্টিনার। এজন্য মেসিকেসহ ৪৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এএফএ। 

আগামী ২৬ মার্চ ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

৪৪ সদস্যের আর্জেন্টিনা দল-

গোলরক্ষক-

ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

হুয়ান মুসো (আটালান্টা)

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)

এস্তেবান আন্দ্রাদা (মন্টেরি)

হেরোনিমো রুল্লি (ভিয়ারিয়াল)

ডিফেন্ডার-

গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া)

নাহুয়েল মলিনা (উদিনেস)

হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)

লুকাস মার্টিনেজ কোয়ার্তা (ফিওরেন্টিনা)

হেরমান পেজ্জেলা (রিয়েল বেটিস)

নিকোলাস অটামেন্ডি (বেনফিকা)

ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)

লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স)

নেহুয়েন পেরেজ (উদিনেস)

নিকোলাস টাগলিয়াফিকো (আয়াক্স)

মার্কোস আকুনা (সেভিয়া)

মিডফিল্ডার-

রদ্রিগো ডি পল (অ্যাতলেটিকো মাদ্রিদ)

জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল)

গিদো রদ্রিগেজ (রিয়েল বেটিস)

ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্টিনা)

লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি)

লুকাস ওক্যাম্পোস (সেভিয়া)

এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)

আলেজান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)

এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন)

রবার্তো পেরেইরা (উদিনেস)

নিকোলাস পাজ (রিয়েল বেটিস)

টিয়াগো জেরালনিক (ভিলারিয়াল)

ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান)

লুকা রোমেরো (ল্যাজিও)

ফরোয়ার্ড-

লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ)

জুলিয়ান আলভারেজ (রিভার প্লেট)

জোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান)

অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি)

পাওলো দিবালা (জুভেন্টাস)

লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই)

জিওভানি সিমিওনে (ভেরোনা)

মাতিয়াস সুলে (জুভেন্টাস)

লুকাস বোয়ে (এলচে)

ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান)

আলেহান্দ্রো গারানচো (ম্যানচেস্টার ইউনাইটেড)