প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। গতকাল কিংস্টোনে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুই উইকেট হারায় আইরিশরা। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পল স্টার্লিংয়ের দল।
জ্যামাইকার সাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৫৩ ও জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ৪৪ রান। জবাবে ৪৪.৫ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড (২১৪/৮)।
শেষ ম্যাচে বল হাতে চার উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আয়াল্যান্ডকে ইতিহাস গড়তে বড় অবদান রাখেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ম্যাচ ও সিরিজ সেরাও হয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া স্টার্লিং ৪৪ ও হ্যারি টেকটর করেন ৫২ রান।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে স্পিনার আকিল হোসেন ও রোস্টন চেজ তিনটি করে উইকেট নেন।










