প্যারিস অলিম্পিকের পর্দা নামবে ১১ আগস্ট। যদিও একটু আগেভাগেই শেষ হলো বাংলাদেশের প্যারিস গেমস মিশন। স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন গতকাল হিটে বিদায় নিয়েছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের সব প্রতিযোগী এবার বিদায় নিলেন। সাঁতারে ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে বিদায় ঘটে সামিউল ইসলাম রাফির। শুটার রবিউল ইসলাম ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ পড়েন। আর্চারির পুরুষ রিকার্ভ এককের এলিমিনেশন রাউন্ডে পথচলা থামে সাগর ইসলামের। গতকাল ইমরানুর ও সোনিয়াও থামলেন। ইমরানুর ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়ে ১০.৭৩ সেকেন্ড টাইমিং করে আটজনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন। এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে টাইমিং! তার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। সোনিয়া লড়েন মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিটে। ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন সোনিয়া। ৩০.৫২ সেকেন্ড সময় নেন তিনি।
বাংলাদেশের অলিম্পিক মিশন শেষ
প্যারিস অলিম্পিকের পর্দা নামবে ১১ আগস্ট। যদিও একটু আগেভাগেই শেষ হলো বাংলাদেশের প্যারিস গেমস মিশন।










