প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য সুখবর। করোনা নেগেটিভ হয়ে অবশেষে প্যারিসে ফিরেছেন লিওনেল মেসি। গত সপ্তাহে করোনায় পজিটিভ হওয়ায় তিনি মাঝের এ সময় আর্জেন্টিনার শহর রোজারিওতে ছিলেন। বড়দিনের ছুটি কাটাতে জন্মভূমিতে যান ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। সেখানেই করোনায় আক্রান্ত হন। খবর মার্কা।
গত ২৮ ডিসেম্বর করোনা পরীক্ষায় পজিটিভ হন ৩৪ বছর বয়সী মেসি। এরপর তাকে আইসোলেশনে থাকতে হয়। সর্বশেষ পিসিআর টেস্টে নেগেটিভ হওয়ায় তিনি ফ্রান্সে ভ্রমণ করার অনুমতি পান।
ভাইরাসের কারণে শারীরিকভাবে দুর্বলতা কিংবা অন্য কোনো জটিলতা থাকতে পারে। মেসিকে তাই পিএসজির চিকিত্সকের পরামর্শ নিয়ে তবে অনুশীলনে ফিরতে হবে। এটা খানিকটা প্রাক-মৌসুম স্বাস্থ্য পরীক্ষার মতোই।
আগামী রোববার রাতে লিগ ম্যাচে লিওঁর মুখোমুখি হবে পিএসজি। ফরাসি জায়ান্টরা এই ম্যাচে মেসিকে স্কোয়াডে পেতে মরিয়া।










