আজ মোহালিতে শুরু হয়েছে ভারত ও শ্রীলংকার মধ্যে দুই ম্যাচ সিরিজের
প্রথম টেস্ট। সাবেক অধিনায়ক বিরাট কোহলির শততম টেস্টে প্রথম দিনটি নিজেদের করে নিল ভারত। প্রথম দিন শেষে ৮৫ ওভারে ছয় উইকেটে ৩৫৭ রান তুলেছে স্বাগতিকরা। রবীন্দ্র
জাদেজা ৪৫ ও রবিচন্দ্র অশ্বিন ১০ রানে অপরাজিত আছেন।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ভারতের উইকেটরক্ষ ব্যাটার ঋষভ
পন্তকে। ৯৭ বলে ৯৬ রান করার পর সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হন তিনি। পন্ত ইনিংসটি
সাজান নয়টি চার ও চারটি ছক্কায়। নিজের শততম টেস্ট খেলতে নেমে বিরাট কোহলি করেছেন
৪৫ রান। এছাড়া হনুমা বিহারি ৫৮, মায়াঙ্ক আগারওয়াল ৩৩, রোহিত শর্মা ২৯ ও শ্রেয়াস আইয়ার করেন ২৭ রান।
শ্রীলংকার বোলারদের মধ্যে লাসিথ এমবুলদেনিয়া দুটি, লাকমল, ভিশ্ব ফার্নান্দো, ধনাঞ্জয়া ও লাহিরু কুমারা একটি করে
উইকেট
নেন।










