কাতার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে সবার শেষে পৌঁছেছে ব্রাজিল। দোহায় তাদের বেস ক্যাম্প। সেখানে হাজারো মানুষ রাতে ‘ফ্ল্যাশ মব’ আর ড্রামের বাজনায় মাতিয়ে রেখেছে ব্রাজিল দলকে। আর নেইমার–ভিনিসিয়ুসরাও হোটেলে পৌঁছে চমকে গিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, হোটেলে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষের দরজায় তাদের ছবি এবং কক্ষের ভেতরে নানা রকম উপহার রেখে বরণ করে নেয়া হয়েছে। এছাড়া পুরো বিশ্বকাপ জুড়ে অত্যাধুনিক ঝাঁ চকচকে ট্রেনিং ক্যাম্প পেল সাম্বার দল। নেইমারদের ট্রেনিং ক্যাম্পে রয়েছে জাকুজি, সুসজ্জিত ড্রেসিং রুম। জিমেও রয়েছে আধুনিক সামগ্রী।
বিশ্বকাপে ব্রাজিলের পূ্র্ব সফলতার সব ছবি দেখা যাচ্ছে বিভিন্ন দেয়ালে
অনুপ্রেরণামূলক সব স্লোগান লেখা হয়েছে বেস ক্যাম্পের অন্দরমহলে
ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া ব্রাজিল
বেস ক্যাম্পের জিমে রয়েছে সব অত্যাধুনিক সামগ্রী।
প্রত্যেক ফুটবলারদের জন্য তৈরি হয়েছে নিজস্ব ড্রেসিংরুম। সেখানে রয়েছে তাদের ছবিও।
নেইমার–ভিনিসিয়ুসদের ক্লান্তি দূর করতে এক জোড়া অত্যাধুনিক বাথ টাব (জ্যাকুজি )
প্রতিটি খেলা শেষে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য বিলাসবহুল কক্ষ










