আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এই লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই দলনায়ক মিচেল স্যান্টনার।

দুই দলেরই ঝুলিতে সমান ৪ পয়েন্ট। আজ যারা জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ চ্যাম্পিয়নরা সেমিফাইনালে পড়বে ‘বি’ গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়ার সামনে। আর গ্রুপ রানার্সআপরা খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এ ম্যাচে ভারতীয় একাদশে হরষিত রানার জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী আর নিউজিল্যান্ড দলের ডেভন কনওয়ের জায়গায় এসেছেন ড্যারিল মিচেল।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।