ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২২-২৩ মৌসুমে প্রথম সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচে খেলবে ওয়েস্ট হ্যামের মাঠে। এবারের লিগে মৌসুমের মধ্য পথে বিরতি থাকবে কাতার বিশ্বকাপের জন্য। বিশ্বকাপের কারণে ১২-১৩ নভেম্বরের খেলা শেষে বিরতি থাকবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম রাউন্ডে লিভারপুল খেলবে এবার প্রিমিয়ার লিগে উঠে আসা ফুলহ্যামের
মাঠে,
আর নবাগত
নটিংহ্যাম ফরেস্ট খেলবে নিউক্যাসলে। নটিংহ্যাম ১৯৯৮-৯৯ মৌসুমের পর এই প্রথম
প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছে।
এবারের বিশ্বকাপে যুক্তরাজ্য থেকে ইংল্যান্ড ও ওয়েলস দুটি দল অংশ নেবে।
বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর, ফাইনাল ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ শেষ হওয়ার এক
সপ্তাহ পর প্রিমিয়ার লিগ শুরু হবে।
বিশ্বকাপের জন্য এবারের প্রিমিয়ার লিগে থাকছে বিশেষ ব্যবস্থা।
খেলোয়াড়রা যাতে দুই রাউন্ড খেলার মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন, সেই ব্যবস্থা
রাখা হয়েছে। আগে দুই রাউন্ডের মধ্যে ন্যূনতম ৪৮ ঘণ্টার বিরতি ছিল।
ম্যানসিটি মাঠে নামবে ৭ আগস্ট। তবে তার দুদিন আগেই শুরু হয়ে যাবে
এবারের লিগ। ৫ আগস্ট প্রথম দিন একমাত্র ম্যাচে ক্রিস্টাল প্যালেস ঘরের মাঠে খেলবে
আর্সেনালের বিপক্ষে। ৬ আগস্ট রয়েছে সাতটি ম্যাচ—বোর্নমাউথ-অ্যাস্টন ভিলা, এভারটন-চেলসি, ফুলহ্যাম-লিভারপুল, লিডস-উলভারহ্যাম্পটন, লেস্টার সিটি-ব্রেন্টফোর্ড, নিউক্যাসল-নটিংহ্যাম
ফরেস্ট,
টটেনহ্যাম-সাউদাম্পটন।
৮ আগস্ট ম্যানসিটির প্রথম ম্যাচ, ম্যানইউরও। রেড ডেভিলরা সেদিন প্রথম
ম্যাচে খেলবে ব্রাইটনের বিপক্ষে।
বিশ্বকাপের পরে ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচ
অনুষ্ঠিত হবে। আর নতুন বছরের শুরুতে যথাক্রমে ২, ৩ ও ৪ জানুয়ারি প্রিমিয়ার লিগের ম্যাচ
মাঠে গড়াবে।










