গতকাল বোস্টনের জিলেট স্টেডিয়ামে ‘গ্রুপ-সি’ ম্যাচে মাত্র ৭১ সেকেন্ডে গোল করে মরক্কোকে এগিয়ে দেন সাইবারি।

গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মরক্কো। ওই ম্যাচেও গোল করেছিলেন সাইবারি। ৬৪ হাজার ১৪৬ সমর্থকের উপস্থিতিতে গতকালের ম্যাচে দুই দলের শারীরিক লড়াই ছিল চোখে পড়ার মতো।

২৫ বছর বয়সী সাইবারির জন্ম স্পেনে ও বেড়ে ওঠা বেলজিয়ামে। এরই মধ্যে ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোফেন থেকে ৫৫ মিলিয়ন ইউরোয় বায়ার্ন মিউনিখে নাম লেখানোর কাছাকাছি রয়েছেন এ ফরোয়ার্ড।

গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে পরাস্ত করে তার গোল করার দক্ষতা প্রমাণ করে কেন তাকে নিয়ে বড় দলগুলো আগ্রহ দেখাচ্ছে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্কটল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। প্রতিপক্ষের বক্সে তাদের এলোমেলো আক্রমণ দলকে কাঙ্ক্ষিত গোল উপহার দেয়নি।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এর পথে এক পা দিয়ে রেখেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

বিপরীতে স্কটিশ ফরোয়ার্ডরা পুরো ম্যাচে একবারের জন্য মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরীক্ষায় ফেলতে পেরেছে।

এই একই স্টেডিয়ামে গত সপ্তাহে প্রথম ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। নকআউট পর্বে যেতে চাইলে গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিততে হবে তাদের।