বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ওই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দেশ। তিনটি দেশের ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। খবর মার্কা।
১৯৯৮ সাল থেকে শুরু হয় ৩২ দল নিয়ে
বিশ্বকাপ। আসন্ন কাতার বিশ্বকাপসহ সাতটি আসরে থাকছে এ নিয়ম। এর পরবর্তী আসরে গ্রুপ
পর্বে দেখা যাবে ৪৮ দলকে। বাড়ানো হচ্ছে ১৬টি দল। ফুটবল ইতিহাসে এর আগে কখনো এত দল
নিয়ে বিশ্বকাপের খেলা হয়নি।
২০২৬ বিশ্বকাপে তিনটি করে দল নিয়ে হবে
১৬টি গ্রুপ। গ্রুপ পর্ব থেকে ৩২ দল নিয়ে হবে নকআউট পর্ব।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের
১১, মেক্সিকোর তিন ও কানাডার দুইটি ভেন্যুতে হবে পুরো বিশ্বকাপের খেলা।
২০২৬ সালের বিশ্বকাপেই প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে হবে একটি বিশ্বকাপ। সবশেষ
২০০২ সালে একের বেশি আয়োজক ছিল বিশ্বকাপের।










