চট্টগ্রাম টেস্টে আজ বুধবার দ্বিতীয় দিন ৬ উইকেটে ৫২৭ রানের সৌধ গড়ে চা-বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা।
সকালে টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যামের ১১৬ রানের জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। অল্প সময়ের ব্যবধানে ডি জর্জিকেও ফেরান তিনি। জর্জি করেন ১৭৭ রান। তাইজুল ৫ উইকেট নেয়ার পর রায়ান রিকেলটনকে শিকারে পরিণত করেন পেসার নাহিদ রানা। এরপর আরেকটি শতরানের জুটিতে অতিথি দলের রান পাঁচশ পেরিয়ে যায়। উইয়ান মুলডার ৭৮ ও সেনুরান মুথুস্যামি ৪৭ রানে অপরাজি রয়েছেন। দুজন ২১.৪ ওভারে ১০৪ রান যোগ করেছেন।










