গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি
বাগড়া দিয়েছে। ম্যাচ শুরুর কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে। যদিও বৃষ্টির
কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। এমনটি টসও। স্থানীয় সময় সকাল ১১টায় পরবর্তী পরিদর্শন
করার কথা ম্যাচ অফিশিয়ালদের।
দ্বিতীয় সেমিফাইনালের
জন্য কোনো রিজার্ভ ডে নেই। তবে খেলা আয়োজনের জন্য সব ব্যবস্থা রেখেছে আইসিসি। ২৫০ মিনিট
বাড়তি বরাদ্দ থাকছে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা না গেলে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের
জন্য কোনো ওভার কমানো হবে না। এরপরও যদি খেলা শুরু করা না যায়, তখন পরিস্থিতি বিবেচনা
করে ম্যাচের দৈর্ঘ্য কমতে থাকবে। তবে এ ক্ষেত্রে দুই দলকেই কমপক্ষে ১০ ওভার করে খেলানো
হবে। সেটিও সম্ভব হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।
ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত
হলে সুপার এইটে বেশি পয়েন্ট পাওয়ায় ভারতই যাবে ফাইনালে। প্লেয়িং কন্ডিশনে সেটাই বলা
আছে। যদিও আকাশ পরিষ্কার হয়ে আসায় আশা করা যাচ্ছে, ম্যাচ মাঠে গড়াবে।










