এক ম্যাচ বাকি থাকতেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কাতার। একুয়েডর ও সেনেগালের কাছে টানা হেরেছে তারা। শুক্রবার সেনেগালের কাছে ১-৩ গোলে হেরেছে স্বাগতিকরা। বিদায় নিলেও বিশ্বকাপে নিজেদের প্রথম গোল পেয়ে আনন্দিত কাতারিরা। এ গৌরব বয়ে এনেছেন মোহাম্মদ মুনতারি। ম্যাচের ৭৮ মিনিটে উড়ন্ত হেডে গোলটি করেন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা কাতারের প্রথম গোলটি করে ইতিহাসের অংশ হলেন মুনতারি।—ফিফা ডটকম