হোসে মরিনহো যেখানে বিতর্ক সেখানে। এবার টার্কিশ ফুটবল লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফেনারবাখের এ পর্তুগিজ কোচ। তাকে জরিমানা গুনতে হবে ১৫ হাজার পাউন্ড। ৮ নভেম্বর ট্রাবজোনস্পোরের বিপক্ষে তার দল ৩-২ গোলের জয় পায়। তার দলের জয়সূচক গোলের পর মাঠে নেমে উদযাপনের চেষ্টা করেন মরিনহো। পরে সংবাদ সম্মেলনে তুরস্কের রেফারিংয়ের মান নিয়েও সমালোচনা করেন। এ দুটি কারণে তাকে শাস্তি পেতে হলো। —বিবিসি
এক ম্যাচে নিষিদ্ধ মরিনহো, জরিমানাও গুনবেন
হোসে মরিনহো যেখানে বিতর্ক সেখানে। এবার টার্কিশ ফুটবল লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফেনারবাখের এ পর্তুগিজ কোচ।










