আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে খুব সুবিধা করতে পারেনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৩৯/১।

 

ফাইনালে ইংল্যান্ড ও পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই। বাবর আজম ও রিজওয়ান পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন। বেন স্টোকসের করা প্রথম ওভার থেকে ৮ রান তুলে নিলেও ক্রিস ওকস ও স্যাম কারান আক্রমণে আসার পর চাপে পড়ে পাকিস্তান। তিন ওভার থেকে মাত্র ১৬ রান তুলতে সমর্থ হয় বাবর, রিজওয়ান। এ সময় তারা কোনো বাউন্ডারিও মারতে সমর্থ হননি। চতুর্থ ওভারের প্রথম বলে প্রথম ছক্কা পায় পাকিস্তান। ওকসের বলকে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বাইরে পাঠান রিজওয়ান। তাতে ৪ ওভারশেষে সংগ্রহ দাঁড়ায় ২৮/০।

 

অবশ্য পরের ওভারেই রিজওয়ানকে সাজঘরে ফেরান কারান। তার করা ওয়াইড-ইস লাইনের বলে কভার ড্রাইভ খেলতে গেলে রিজওয়ানের ব্যাট হয়ে যায় কোনাকুনি, ফলে বল ব্যাটের কোনায় লেগে স্ট্যাম্প ভেঙে যায়।

 

এরপর বাবরের সঙ্গে যোগ দেন মোহাম্মদ হারিস। এ দুজন পাওয়ার প্লে পার করেন। বাবর ১৬ ও হারিস ৪ রানে ব্যাট করছিলেন।

 

১৯৯২ সালে মেলবোর্নে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ৩০ বছর আগের সাফল্যের পুনরাবৃত্তির চ্যালেঞ্জ বাবরদের সামনে।