বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতিতে এ সুখবর জানিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। বিবৃতিতে তারা লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’
চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ঘুরছিল বলিউডে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া—এসব কারণে জল্পনা আরও বেড়ে যায়।
গত সেপ্টেম্বর মাসে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেম, দাম্পত্য জীবন, একসঙ্গে ছুটি কাটানো কিংবা প্রকাশ্যে উপস্থিতি—সবই ছিল আলোচনায়। আজ সেই দম্পতির জীবনে যোগ হলো নতুন অধ্যায়, এক দুই থেকে তিন হলেন তারা।










