কোয়েন্টিন টারান্টিনোর ‘কিল বিল’ দর্শকের কাছে পরিচিত। এ সিনেমার একটি বিষয় নিয়ে টারান্টিনোর প্রায় দুই দশকের স্বপ্ন আছে। এতে ‘ইউকি’স রিভেঞ্জ’ অংশটি অ্যানিমেটেড শর্টফিল্ম হিসেবে আসছে। অ্যানিমেটেড শর্টটি বড় পর্দায়ও আসবে ‘কিল বিল: দ্য হোল ব্লাডি অ্যাফেয়ার’-এর বিশেষ সীমিত প্রদর্শনীর অংশ হিসেবে।

টারান্টিনোর ‘দ্য লস্ট চ্যাপ্টার: ইউকি’স রিভেঞ্জ’-এ অভিনয় করেছেন উমা থারম্যান। তিনি আবারও দ্য ব্রাইড চরিত্রে ফিরছেন। আট মিনিট দৈর্ঘ্যের এ শর্টে থারম্যান ও টারান্টিনো এপিক গেমসের আনরিয়েল ইঞ্জিন ব্যবহার করেছেন এবং মোশন ক্যাপচার প্রযুক্তির সাহায্যে তার অভিনয় গেমিং প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ভিস্তা থিয়েটারে একটি বিশেষ লঞ্চ ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে টারান্টিনো ব্যাখ্যা করেন কীভাবে ফোর্টনাইট ও এপিক গেমস ‘দ্য লস্ট চ্যাপ্টার: ইউকির রিভেঞ্জ’-এর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হয়ে উঠল। তিনি বলেন, ‘ওরা আমার সঙ্গে দেখা করতে আসে এমন একটা ব্যাপার নিয়ে যেখানে আমার চরিত্র আর ফোর্টনাইট কিছু করবে। তাই আমি মিটিংয়ে যাই এই ভেবে যে, আমরা শুধু চরিত্রগুলো লাইসেন্স দেয়ার ব্যাপারটাই আলোচনা করব, আর তারা জানতে চাইবে মজার কিছু করার জন্য আমার আইডিয়া আছে কিনা।’

পরে দেখা যায় তারা টারান্টিনোর কাছে ৮-১২ মিনিটের কোনো ভিজুয়াল গল্প চায়। মজার ব্যপার, টারান্টিনোর কাছে এমন কিছু ছিল। তিনি জানান, তার কাছে কিল বিলের একটি অধ্যায় আছে যা তিনি খসড়া হিসেবে লিখেছিলেন।

গতি ও ছন্দের কারণে অধ্যায়টি ছবিতে রাখা হয়নি। টারান্টিনোর ভাষায়, ‘এটা ছিল পাগলাটে, খুবই সহিংস এবং অ্যাকশনও ছিল অনেক বেশি।’

2247562912

কোয়েন্টিন টারান্টিনো। ছবি: ভ্যারাইটি

কিন্তু এবার সে গল্পই অ্যানিমেশনে দেখা যাবে। আর এক্ষেত্রে সুবিধাজনক বিষয় হচ্ছে অ্যানিমেশনে অ্যাকশন তুলে আনা। এদিকে থারম্যানের টারান্টিনোর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি দর্শকদের চমকে দিয়েছে।

নতুন উপায়ে “কিল বিল” দর্শকদের কাছে পৌঁছানো এবং ইউকির প্রতিশোধের গল্প বলার ব্যাপারটি সম্পর্কে থারম্যান বলেন, তিনি এটিকে খুবই দারুণ মনে করেছেন। এটা ছবির জন্য একদম নতুন দর্শক। এটা খুব আবেগঘন। খুবই দুর্দান্ত, এবং আমার মনে হয় এটা হওয়ারই ছিল।

লায়নসগেট আগামীকাল (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে আনছে টারান্টিনোর ‘দ্য হোল ব্লাডি অ্যাফেয়ার’। চার ঘণ্টার (২৮১ মিনিট, সঙ্গে ১৫ মিনিট বিরতি) কাট যেখানে ‘কিল বিল ভলিউম ১’ এবং ‘কিল বিল ভলিউম ২’ একত্রিত করে একটিমাত্র ফিচার বানানো হয়েছে।

সূত্র: ভ্যারাইটি