মাদ্রাজ হাই কোর্টে গতকাল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এইচ. ভিনোদ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত রাজনৈতিক অ্যাকশন ড্রামার প্রযোজক, কেভিএন প্রোডাকশনস, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছে। এর ফলে বিজয়ের জন নায়ক মুক্তির বিষয়টি সহজ হতে পারে।
একটি চিঠির মাধ্যমে কেভিএন প্রোডাকশনস তাদের ইচ্ছা প্রকাশ করেছে। তারা জানায়, তারা সিবিএফসির সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। জন নায়ক সিনেমাটিকে একটি পুনঃমূল্যায়ন কমিটির কাছে পাঠানোর আবেদন করা হয়। বিষয়টি আজ পিটি আশার সামনে উপস্থাপন করা হয়। বিচারক তাদেরকে রিট তুলে নেয়ার অনুমতি দেন।
মুক্তির আগে ২৭টি এক্সেশন ও সংশোধনীর মাধ্যমে চলচ্চিত্রটি সংশোধিত হয়েছে বলে প্রযোজকরা আদালতকে জানিয়েছিলেন। তবে সিবিএফসির পক্ষ থেকে আদালতে উপস্থিত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সুন্দরেসান জানান, অভিযোগ ছিল যে কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এবং সেগুলি সশস্ত্র বাহিনীর সঠিক চিত্রায়ন করেনি।
বিচারক রিট তুলে নেয়ার অনুমতি দেয়ায় সিনেমাটি মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেল।
রাজনীতিতে যুক্ত হওয়ার আগে জন নায়ক হতে পারে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। ফলে এটি তার আসন্ন রাজনৈতিক ক্যারিয়ারের প্রেক্ষিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সিনেমার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। পোঙ্গাল উৎসবে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু আদালতের নির্দেশের কারণে মুক্তি বিলম্বিত হয়।
এ সিনেমায় বিজয়ের পাশাপাশি পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বৈজু, গৌতম বাসুদেব মেনন, প্রশান্ত রাজ, প্রিয়ামনি, নারায়ণসহ অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।
সূত্র: ইয়ন









