২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির প্রথম চারদিনে (লেবার ডে লং উইকেন্ডে) ইউএস টপচার্টে চলে এসেছে এ সিনেমা। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের পেজে বিষয়টি জানিয়েছেন তিনি। সজীব লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে হাওয়া ইউএস টপচার্টে জায়গা করে নিয়েছে! তাও আবার টপ ৩০-এ, ২৭ নম্বরে অবস্থান করছে ছবিটি।’
ইউএস টপচার্টে ‘হাওয়া’
২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির প্রথম চারদিনে (লেবার ডে লং উইকেন্ডে) ইউএস টপচার্টে চলে এসেছে এ সিনেমা।










