পাকিস্তানে জয়ল্যান্ড প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। সেন্সর বোর্ডের পুনর্নিরীক্ষণের পর সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে। এটি ২০২৩ সালে অস্কারের জন্য পাকিস্তানের অফিশিয়াল এন্ট্রি। নিষিদ্ধ করার পর থেকেই এ নিয়ে বিরোধিতা করেছিলেন দেশটির সাধারণ দর্শক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। এর পরই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের স্ট্র্যাটেজিক রিফর্ম ইউনিটের প্রধান সালমান সুফি একটি টুইটে বলেন, ‘বাক্স্বাধীনতা একটি মৌলিক অধিকার এবং আইন মেনে এর চর্চা রাখা প্রয়োজন।’
জয়ল্যান্ড প্রদর্শনের অনুমতি দিল পাকিস্তান
পাকিস্তানে জয়ল্যান্ড প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। সেন্সর বোর্ডের পুনর্নিরীক্ষণের পর সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে। এটি ২০২৩ সালে অস্কারের জন্য পাকিস্তানের অফিশিয়াল এন্ট্রি।










