স্থানীয় আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের সংশ্লিষ্ট খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’।
গতকাল ক্রাউন প্লাজা এয়ারপোর্ট, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা ।
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস-জনাব শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথিরা।
এছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউট স্ট্যান্ডিং কানেক্টটিভিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের নিকট থেকে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক জনাব ইকবাল আহমেদ।
বাংলাদেশ মনিটরের দেয়া স্বীকৃতি প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরো ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২-সহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটরের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার লাভ করে।— সংবাদ বিজ্ঞপ্তি










