গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনার লক্ষ্যে খুলনা অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক। ৬ নভেম্বর খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, ‘গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গ্রাহকসেবার মানোন্নয়নে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে হবে।‘ এছাড়া ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন ও ভিত্তি আরো শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান মো. এহতেশামুল হক খান।

কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তাদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।