চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলি ধুরন্ধর টুর প্রশংসা করলেন। তিনি বলেছেন, ‘সিনেমার দ্বিতীয় পর্বটি প্রথম প্রথম পর্বের চেয়েও উন্নত এবং এর বিশালতা, চিত্রনাট্য ও আবেগের গভীরতা বিশেষভাবে উল্লেখযোগ্য।’ তিনি সিনেমার প্রযুক্তিগত দিক ও পরিচালনাকে ‘ত্রুটিহীন’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, এর আবেগঘন উপাদানই গল্পটিকে বাস্তবতার মাটিতে স্থির রাখে।
অভিনয়শিল্পীদেরও প্রশংসা করেছেন রাজামৌলি। বিশেষ করে রণবীর সিংয়ের অভিনয় আলাদাভাবে উল্লেখ করেন। এছাড়া চার ঘণ্টার একটি চলচ্চিত্র নির্মাণের ঝুঁকি নেওয়ার জন্য তিনি আদিথ্য ধরকেও সাধুবাদ জানান।
রাজামৌলি তার ধুরন্ধর রিভিউ শেয়ার করে লিখেছেন, প্রথম পর্বের তুলনায় এটি অনেক বেশি উন্নত। তিনি লেখেন, ‘আমি ধুরন্ধর প্রথম পর্ব খুব পছন্দ করেছিলাম, কিন্তু দ্বিতীয় পর্বটি আকার এবং আত্মা—দুই দিক থেকেই মূল সিনেমাকে ছাড়িয়ে গেছে।’ তিনি ছবিটির চিত্রনাট্য, কাস্টিং, প্রযুক্তিগত বাস্তবায়ন, সংগীত, বিশ্ব নির্মাণ এবং পরিচালনাকে “ত্রুটিহীন” বলে বর্ণনা করেন এবং যোগ করেন, শেষ পর্যন্ত এই বিশাল আয়োজনকে ধরে রাখে এর আবেগের গভীরতা।
রণবীর সিংয়ের অভিনয়কে বিশেষভাবে উল্লেখ করেন রাজামৌলি। তিনি লিখেছেন, ‘কি দারুণ অভিনয়! সেই শুরু থেকে হৃদয়বিদারক ক্লাইম্যাক্স পর্যন্ত, তুমি আমাদের মুগ্ধ করেছ—হামজা এবং জাসকিরাত—দুই চরিত্রেই।’









