থাকছে সাতটি জনপ্রিয় সিনেমা। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ২টা ২০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো। এর মধ্যে থাকছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’। সিনেমা দুটি এই প্রথমবারের মতো টিভি পর্দায় আসছে।
‘উৎসব’ প্রচার হবে ঈদের দিন। গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। ‘কাজলরেখা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আরো আছেন সাদিয়া আয়মান, শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। ঈদের চতুর্থ দিন থাকছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। ঈদের ষষ্ঠ দিন থাকছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন।
সময়ের জনপ্রিয় তারকাদের মোট ২৮টি নাটক এবং দুটি ৭ পর্বের ধারাবাহিক থাকছে মাছরাঙার এবারের ঈদ আয়োজনে। নাটক প্রচারিত হবে বিকাল ৫টা ৫০, রাত ৮টা, ১০টা ২০ ও ১১টা ৩০ মিনিটে। ৭ পর্বের দুটি ধারাবাহিক প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ২০ ও রাত ৯টা ১০ মিনিটে। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কলেজ ডেজ, ব্ল্যাক লাভ, গুড লাক, ম্যাজিক বস, নিঃস্ব তুমি আমার, লেলিন, গোলাপী, হৃদয়ের ওপাশে তুমি, চার নম্বর বউ, বাতাসের ফুল, জানি দেখা হবে, উই টাইম, ফড়িয়া, সাবলেট কাপল, প্রিয় নামে ডেকো, বউ-এর অফিস, বেসড অন ট্রু স্টোরি, জখম, জটিল প্রেম, তুই থেকে তুমি, পরান পাখি ও আনারকলি, সুলতান। ৭ পর্বের দুটি ধারাবাহিক হলো চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ অভিনীত মেইন কাস্টিং এবং মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ অভিনীত ভ্যাজাল জামাই।









