‘মিশন এক্সট্রিম’ সিনেমার পরবর্তী অংশ নিয়ে আগামী বছর মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’। ২০২৩ সালের ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা যাবে আরিফিন শুভ অভিনীত এ সিনেমা। গতকাল প্রকাশ পেয়েছে ব্ল্যাক ওয়ারের টিজার। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটির ১ মিনিটের টিজারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে শুভকে, ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে তার কণ্ঠ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, ইরেশ যাকেরসহ আরো অনেকে।
আরিফিন শুভর কণ্ঠে ‘ব্ল্যাক ওয়ার’-এর টিজার
‘মিশন এক্সট্রিম’ সিনেমার পরবর্তী অংশ নিয়ে আগামী বছর মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’। ২০২৩ সালের ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা যাবে আরিফিন শুভ অভিনীত এ সিনেমা।










