ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি
পাওয়া গায়ক আকবর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আর রোববার দুপুরে
রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আকবরের পারিবারিক সূত্রে খবরটি নিশ্চিত হওয়া
গিয়েছে।
দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায়
ভুগছিলেন আকবর। তার দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ডান পা অচল হয়ে যায়।
গত অক্টোবরে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে
ফেলা হয়। এরপর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। শারীরিক অবস্থার অবনতি হলে আকবরকে
বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গেল সপ্তাহে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
২০১৭ সাল থেকে রক্তনালীর ইনফেকশন, ডায়াবেটিস
ও কিডনি রোগে আক্রান্ত হন আকবর। পরে হানিফ সংকেতের সহায়তায় চিকিৎসা নিয়ে সুস্থ হন আকবর।
বছর দেড়েক পর আবার দেখা দেয় একই সমস্যা।
দেশের পাশাপাশি ভারতেও চিকিৎসা নিয়েছিলেন
এ গায়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খরচ ও পরিবারকে চালানোর জন্য ২৪ লাখ
টাকা দেন। এর মধ্যে ২০ লাখ টাকা সঞ্চয়পত্রের আয়ে তার সংসার চলছিল।










