এদিকে শাকিব খান তাণ্ডবের হল লিস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে তার ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দেশের কোথায় কোন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে তার একটি ছবি শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’
রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরো অনেকে।









