রণবীর কাপুরের বহুল আলোচিত সিনেমা শমসেরা। গতকাল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গত বুধবার শুরু হয় এর অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রিতে প্রথম দিনেই দুই কোটি রুপি আয় হয়েছে সিনেমাটির। অনেক দিন ধরেই আলোচনায় সিনেমাটি। ২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়। শুটিং শেষ হয় ২০২০ সালে। মহামারীর কারণে সিনেমার মুক্তি পিছিয়ে যায় কয়েক দফা। অবশেষে এটি হলে এসেছে। রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া বায়োপিক সাঞ্জুতে। মুক্তির অপেক্ষায় আছে এ নায়কের আলোচিত সিনেমা ব্রহ্মাস্ত্র। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।
শমসেরা মূলত একটি পিরিয়ড ড্রামা। সিনেমাটির সময়কাল অষ্টাদশ শতাব্দী। এখানে শমসেরা নামে এক ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। বলিউডের চিরাচরিত ব্রিটিশবিরোধী দেশপ্রেম এখানে দেখা গেছে। সিনেমার ট্যাগলাইন হচ্ছে, ‘কাম সে ডাকাত, ধরম সে আজাদ।’
অর্থাৎ, কাজ ডাকাতি হলেও স্বাধীনতা তার ধর্ম।
সূত্র: কইমই ডটকম










