ভোট দিয়েছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভোট দেয়ার ছবি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। বাক্সে ব্যালট রাখার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভবিষ্যতের পথ’।

নুসরাত ইমরোজ তিশা একাধিক ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে তাকে হাসিমুখে দেখা যায়। অরেকটি ছবিতে তিনি সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তার সঙ্গে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

633352718_18283430134304289_2354779303036177130_n

ছবি: নুসরাত ইমরোজ তিশার ফেসবুক

মোস্তফা সরয়ার ফারুকীও ভোটদান করেছেন। তিনিও ছবি পোস্ট করেছেন। ফেসবুকে লিখেছেন, ‘একটি বিশেষ দিনে তৈরি একটি ইতিহাস যা সম্পর্কে আমরা অজ্ঞ ছিলাম। আজ আবরার ফাহাদ এর জন্মদিন। আর আনন্দ ও উত্তেজনার মধ্যে বাংলাদেশ ব্যাপক ভোটার উপস্থিতি অনুভব করছে। এই নির্বাচন শুধু দেশ চালানোর জন্য একটি দলকে নির্বাচন করতে যাচ্ছে না। আরো অনেক কিছুর পাশাপাশি বাংলাদেশিরা সরকারি ভাবে দেশের মালিকানা ফেরত নেওয়ার দিন হিসেবে দেখা যাবে।’