মার্ভেলের আসন্ন সিনেমা ওয়াকান্ডা ফরেভারের লিড সিঙ্গেল গেয়েছেন রিহানা। গানটি শুক্রবার মুক্তি পায়। এ গানের মধ্য দিয়ে প্রায় ছয় বছর পর ফিরলেন রিহানা। মা হওয়ার পর বিরতি নিয়েছিলেন তিনি। ‌‘‌লিফট মি আপ’ শিরোনামের গানটিতে চ্যাডউইক বোজম্যানকে সম্মান জানানো হয়েছে। পাঁচটি দেশে ধারণ করা গানটি সুর করেছেন অস্কারজয়ী সুরকার লুডভিগ গোরানসন। জানা গিয়েছে, গানটির কাজ মাত্র এক সপ্তাহ আগেই শুরু হয়। সম্পূর্ণ গানটি মুক্তি পাবে ৪ নভেম্বর।