গোল্ডেন বিয়ারজয়ী ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত সোমবার ইরান সরকারের সমালোচনা করার কারণে তাকে গ্রেফতার করা হয়। বিবিসি বলছে, জাফর পানাহির গ্রেফতার ও কারাদণ্ডকে ‘অপহরণ’ হিসেবে অভিহিত করেছেন তার স্ত্রী। ৬২ বছর বয়সী জাফর পানাহি ২০১৫ সালে তার ট্যাক্সি সিনেমার জন্য জেতেন গোল্ডেন বিয়ার ও থ্রি ফেসেসের জন্য ২০১৮ সালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতেন কান উৎসবে