গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স নামে সিলেটে চালু হচ্ছে অত্যাধুনিক একটি সিনেমা হল। আগামী শুক্রবার হাওয়া সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে এর উদ্বোধন হবে। এ সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে শো টাইম এখনো চূড়ান্ত করা হয়নি। এটি মূলত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের অংশ। সিলেটের বড়শালার এয়ারপোর্ট রোডে অবস্থিত এ পাঁচতারকা হোটেলের ভেতরে সিনেপ্লেক্সটি বানানো হয়েছে।