বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের প্রথম সিনেমা ‘আদিম’। এ নিয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়ে যুবরাজ শামীম লিখেছেন, ‘আনকাট সেন্সর! নানা জায়গায় ভোগান্তির পর এই ভেবে ভালো লাগছে যে অন্তত সেন্সর বোর্ড ভোগায়নি। কৃতজ্ঞতা।’ গত মাসেই কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার জিতেছে আদিম। এছাড়া ৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক পুরস্কার পায় এ সিনেমা।