দর্শক-শ্রোতার জন্য দেশ ও দেশের বাইরের তারকাদের নিয়ে কাজ করছে টিএম রেকর্ড। এবার প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের নতুন গান ‘চল রাতকে করি ভোর’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী হাসিব। রোমান্টিক ঘরানার গানটির মিউজিক ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় মডেল নিবিরের সঙ্গে আছেন টলিউডের জনপ্রিয় তারকা সেনসেশন পূজা ব্যানার্জি।
টিএম রেকর্ডসে নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত সংগীতশিল্পী হাসিব। তিনি বলেন, ‘আমি পথচলা শুরু করেছিলাম ব্যান্ড থেকে আর এ গান আমার জনরার সঙ্গে খুব যায়। এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস তার নিজস্ব নির্মাণ পদ্ধতিতে। আমি খুবই কৃতজ্ঞ ও গর্বিত এজন্য যে আমি টিএম পরিবারের একজন সদস্য এবং আমার এ মানের একটি গান প্রকাশিত হলো।’
গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। গানের দৃশ্যায়ন প্রসঙ্গে হাসিব বলেন, ‘একজন শিল্পীর একটা গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের এবং উচ্চতার হতে পারে, যা ফারজানা মুন্নী ভাবির জন্য আমরা পাচ্ছি। তার মতো একজন ফ্যাশন আইকনের কাছ থেকে বাংলাদেশ এমন কিছু মিউজিক ভিডিও পাচ্ছে তা আমাদের সংগীতাঙ্গনের জন্য আশীর্বাদ।’
একের পর এক গান নিয়ে হাজির হচ্ছে টিএম রেকর্ডস। তাদের নতুন গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এরই মধ্য সাত লাখ ভিউ ছাড়িয়েছে নতুন গানটির।










