টিজার, ট্রেলার থেকে অগ্রিম বুকিং সব মিলিয়ে ধারণা করা হয়েছিল সিনেমাটি ভেঙে দেবে ভারতের সব রেকর্ড। মুক্তির দিন টক্সিক আয় করেছে ১৪০ কোটি ৭৫ লাখ রুপি। এর মধ্যে ভারতে নিট কালেকশন ১০১ কোটি ১০ লাখ রুপি। গ্রস কালেকশন (ট্যাক্স ও অন্যান্য খরচ বাদে) ১২০ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে থেকে আয় হয়েছে ২০ কোটি রুপি। ভারতের ক্ষেত্রে হিন্দি সংস্করণেই আয় সবচেয়ে বেশি—৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণের আয় ২৩ কোটি ৩০ লাখ ও তেলেগু থেকে আয় ১৬ কোটি রুপি। সিনেমাটি নিয়ে দর্শক মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আসলেই রেকর্ড ভাঙবে কিনা তা সময় বলে দেবে।