দেশে
প্রথমবারের মতো তৈরি দ্বিমাত্রিক অ্যানিমেশন সিরিজ প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতি শনিবার
সকাল ১০টা ৩৫ মিনিটে মাহবুবা
ফেরদৌসের প্রযোজনায় জঙ্গলে মঙ্গল নামের অ্যানিমেশন সিরিজটি প্রচার হচ্ছে। এটি নির্মাণ প্রসঙ্গে মাহবুবা ফেরদৌস বলেন, ‘শিশু-কিশোরদের
মনন বিকাশের জন্য নানা অনুষ্ঠান প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিশু-কিশোরদের জন্য দ্বিমাত্রিক অ্যানিমেশন সিরিজ জঙ্গলে মঙ্গল। এ অ্যানিমেশন সিরিজ
তৈরিতে দেশীয় অ্যানিমেটর ও কলাকুশলীদের সমন্বয়
করা হয়েছে। এটিই দেশের টেলিভিশন ইতিহাসে প্রচারিত প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেশন সিরিজ। এখন খুব সহজে বিদেশী কনটেন্টের বাংলা শিশু-কিশোরদের কাছে পৌঁছে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ভিন্নমাত্রিক কাজের চেষ্টা করছি।’ রহস্যময়
এক গল্পের মাধ্যমে গড়ে উঠেছে জঙ্গলে মঙ্গল। একদল শিশু-কিশোর বুদ্ধিবৃত্তিক উপায়ে দারুণ সব সমস্যা সমাধানের
মাধ্যমে ইতিবাচকতা ছড়াচ্ছে এমন পরিপ্রেক্ষিত নিয়েই এ গল্প।
মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় জঙ্গলে মঙ্গল অ্যানিমেশন সিরিজটি রচনা করেছেন মমিন বিশ্বাস, নির্মাণে শফিক পাহাড়ি ও ডবল ক্লিক অ্যানিমেশন। একদল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর তরুণেরা কাজ করেছেন এ অ্যানিমেশন নির্মাণে। প্রকল্প সমন্বয়ে আছেন ইকবাল মুন্না ও গবেষণায় যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগের সাবেক আশা জাহিদ। জঙ্গলে মঙ্গল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রতি শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হচ্ছে। এছাড়া বিটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে দেশের প্রথম পূর্ণাঙ্গ দ্বিমাত্রিক অ্যানিমেশন সিরিজটি।










