তিনি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের জানান, তিনি নিরাপদ আছেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে অনুরোধ করেন।
সম্প্রতি নোরা আরো এক ভিডিওতে বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সময় তার শান্তির আহ্বান অনেককে বিরক্ত করেছে। শুধু শান্তির পক্ষে কথা বলার জন্যই তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।’
গতকাল ইনস্টাগ্রাম স্টোরিজে নোরা হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার মনে হয় অনেকেই আজকাল শোনার এবং বোঝার ক্ষমতা হারিয়েছেন। আমরা স্কুলে যে পাঠ শিখতাম—সমালোচনামূলক চিন্তা করা—আজ সেটা বাস্তবে নিজেরা ব্যবহার করতে পারি না। সোশ্যাল মিডিয়া ও ফোন আমাদের মস্তিষ্ককে বিষয়গুলো গভীরভাবে বোঝার সুযোগ কমিয়ে দিয়েছে। তবু আমি বিশ্ব শান্তি ও ঐক্যের পক্ষে আমার অবস্থান বজায় রাখব।’
তিনি স্পষ্টভাবে জানান, প্রতিটি দেশ ও মানুষ পৃথিবীর অংশ—সাধারণভাবে মানুষকে শান্তিতে জীবন যাপন করতে বলার কারণে বিরক্ত বা অসন্তোষ অনুভব করলে তাকে নিজেকে মূল্যায়ন করা উচিত। নৈতিকভাবে তার নিজের কিছু ভুল আছে। সমাজ এক বিশৃঙ্খলার পর আরেকটি বিশৃঙ্খলার মধ্যে ক্লান্ত—আমি এখানে সবাইকে বলছি। তাই যদি এটা আপনাকে বিরক্ত করে, নিজেকে পুনর্মূল্যায়ন করুন।’
নোরা আরো জোর দিয়ে বলেন, ‘আমি চিরকাল শান্তি ও ঐক্যের পক্ষে থাকব। আজ আমি প্রার্থনা শেষ করেছি এবং উপবাস ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে কেউ বিশ্ব শান্তির কথা বললেই বিরক্ত বা রাগান্বিত হয়—এটি খুবই ভীতিকর। কিন্তু কেউ আমাকে ভীত করতে পারবে না।’
এর আগে নোরা ভিডিও বার্তায় নিশ্চিত করেন, তিনি বর্তমানে ভারতেই আছেন, দুবাইতে নেই। তিনি বলেন, ‘আজকের বিশ্বে অনিশ্চয়তা সাধারণ অভিজ্ঞতা হয়ে গেছে। ক্রমাগত সংকট মানুষকে মানসিকভাবে ক্লান্ত করেছে। তাই এ কঠিন সময়ে সবাইকে নিজের মানসিক স্থিতি ধরে রাখতে হবে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










