বলিউডের অনেক জনপ্রিয় তারকার মতো অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম পোস্ট অত বেশি লাইক পায় না। যদিও পর্দা কিংবা সমাজে বিগ বি’র দাপট তাদের কারো চেয়ে কম নয়। কারণটা সম্প্রতি অমিতাভ নিজেই ব্যাখ্যা করেছেন।
অমিতাভ বচ্চন নিয়মিতভাবে সোস্যাল মিডিয়ায় তার নিত্যদিনের কাজ, ভাবনা, কবিতা শেয়ার করেন।
সম্প্রতি তিনি টুইটার ও ইনস্টাগ্রামে লিখেছেন, ভক্তদের জন্য আসলে তার আর বলার কিছু নেই। তিনি আরো বলেছেন, ভক্তদের সঙ্গে শেয়ার করে নেয়ার জন্য তার কাছে কোনো নতুন তথ্য বা গভীর ভাবনা নেই। সঙ্গে বিগ বি এটা বলেছেন যে তার পোস্টে বলিউডের অন্য বড় তারকাদের মতো ২০ বা ৩০ লাখ লাইক পড়ে না। একই সঙ্গে অমিতাভ তার পোস্টে ভালোবাসা বা লাইক দেয়া এক-দুই লাখ ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে নিজের কিছু ছবির কোলাজ শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘মাঝে মাঝে এটা বিচক্ষণতার পরিচয় দেয়া হয় এটা বোঝার মধ্যে যে ইনস্টাগ্রামে আজ রাতে বলার মতো কিছু নেই আপনার কাছে...এটা
জনপ্রিয় তারকাদের মতো আপনার জন্য ২০ বা ৩০ লাখ লাইক বয়ে আনবে না... তার
পরও এক-দুই লাখ লাইকই অনেক কিছু...এই
ছোট ছোট ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা।’
অন্যদিকে টুইটারে অমিতাভ লিখেছেন, মাঝে মাঝে মেনে নিতে হয় যে মাইক্রো-ব্লগিং সাইটে আপনার আর কিছু লেখার নেই।
সম্প্রতি পুত্রসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন বিগ বি। হাসপাতালে অবস্থানকালেও তাকে সক্রিয় দেখা গেছে মাইক্রো-ব্লগিং সাইটে। এখন সুস্থ হয়ে বাসাতেই আছেন, এমনকি সম্প্রতি অমিতাভ কউন বনেগা ক্রোরপতি ১২-এর শুটিং শুরু করেছেন। অন্যদিকে হাতে আছে ঝুন্ড, ব্রহ্মাস্ত্রসহ আরো কিছু ছবি।
সূত্র: ডিএনএ










