শিশুতোষ চ্যানেল দুরন্তের ২১তম মৌসুম শুরু হচ্ছে ৩০ অক্টোবর। এই সময়ে নিয়মিত পরিবেশনার পাশাপাশি নতুন কিছু অনুষ্ঠান যুক্ত হচ্ছে। রয়েছে দুটি নাটক ও একটি কার্টুন সিরিজ।
নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘মজার কান্ড তায়কোয়ানদো’ ও ‘দুষ্টু মিষ্টি’ (মৌসুম ২), নতুন দুটি নাটক হলো ‘দাদুর জাদু’ ও ‘এমিল ও তার গোয়েন্দারা’। এ ছাড়া কার্টুন সিরিজে যুক্ত হয়েছে ‘দ্য স্মার্ফস’।
নিয়মিত কার্টুন সিরিজ টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস, রোলি পোলি ওলি, নেলা দ্য প্রিন্সেস নাইট, মার্টিন মর্নিং, ববি অ্যান্ড বিল, টপ উইং, রাসটি রিভেটস এই মৌসুমে আসছে নতুন পর্ব নিয়ে।
আরো থাকছে ভুলোস্টাইন, বর্ণমালার ঘর, খাট্টা মিঠা, দ্য আর্ট রুম, মা-বাবাই সেরা (মৌসুম ৩), রঙ বেরঙের গল্প (মৌসুম ৪) ও ছুটির দিনে (মৌসুম ২)।










