দর্শকের কাছে বাড়ছে দক্ষিণীর কদর। বলিউড তারকাদের অনেকেই এখন দক্ষিণের সিনেমায় অভিনয় করছেন। এ তালিকায় যুক্ত হচ্ছে রণবীর সিংয়ের নামও। দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকরের সিনেমায় অভিনয় করবেন রণবীর সিং। তামিল মহাকাব্যিক উপন্যাস ‘ভেলপরি’ অবলম্বনে বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন শংকর। আসন্ন এ সিনেমায় নায়কের চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে ২০২৩ সালের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে।