পপসংগীতের জগতে সাড়া জাগানো ব্যান্ড ‘ইমাজিন ড্রাগনস’। শিগগিরই তাদের ‘ডেমনস’ ও ‘ন্যাচরাল’-এর মতো বিলবোর্ড কাঁপানো গান সরাসরি শোনার সুযোগ পেতে যাচ্ছে ভারত। সংগীত উৎসব লোলাপালুজার পরবর্তী আসরে নিজেদের উপস্থিতির কথা একটি টুইটে জানিয়েছে ব্যান্ডটি। এই প্রথম ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সংগীত উৎসব লোলাপালুজা। ১৯৯১ সালে শিকাগো থেকে যাত্রা করা লোলাপালুজা তিন দশক ধরেই সংগীতপ্রেমীদের প্রিয় নাম। ২০২৩ সালের ২৮-২৯ জানুয়ারিতে মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এ আয়োজন অনুষ্ঠিত হবে।