পর্তুগালের লিসবনে অনুষ্ঠেয় পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স২২’
এবং নরওয়ের বিশ্বখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল ‘অসলো
ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ অফিশিয়াল ডেলিগেট হিসেবে চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে অংশ নিতে যাচ্ছেন শারমিন সুলতানা সুমী। সম্প্রতি বিষয়টি জানানো হয়েছে চিরকুটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। পর্তুগালের লিসবনে আয়োজনটি শুরু হবে ১৯ অক্টোবর। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালটি ৩১ অক্টোবর শুরু হবে আর শেষ হবে আগামী ৬ নভেম্বর।
পৃথিবীর সবচেয়ে বড় দুই মিউজিক মিটিংয়ে সুমি
পর্তুগালের লিসবনে অনুষ্ঠেয় পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স২২’ এবং নরওয়ের বিশ্বখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ অফিশিয়াল ডেলিগেট হিসেবে চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে অংশ নিতে যাচ্ছেন শারমিন সুলতানা সুমী।










