‘কেজিএফ’ ও ‘সালার’ নির্মাতাদের নতুন সিনেমা ‘কানতারা’র ট্রেলার মুক্তি পেয়েছে। ঋষভ শেঠী অভিনীত এ সিনেমার ট্রেলার বলছে, গল্পটা সাজানো হয়েছে চন্দনকাঠ পাচারকে কেন্দ্র করে। কানতারার পরিচালকও ঋষভ শেঠী। গ্রামীণ প্রেক্ষাপটে বানানো কানতারার ট্রেলার জানান দিচ্ছে, সিনেমায় থাকবে বেশকিছু অ্যাকশন দৃশ্য। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সপ্তমী গৌড়া। এ সিনেমায় আরো অভিনয় করেছেন কিশোর, প্রমোদ শেঠী ও অচ্যুত কুমার। হম্বলে ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্ডার। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে কানতারা।
ট্রেলারেই বাজিমাত ‘কানতারা’র
‘কেজিএফ’ ও ‘সালার’ নির্মাতাদের নতুন সিনেমা ‘কানতারা’র ট্রেলার মুক্তি পেয়েছে। ঋষভ শেঠী অভিনীত এ সিনেমার ট্রেলার বলছে, গল্পটা সাজানো হয়েছে চন্দনকাঠ পাচারকে কেন্দ্র করে।










