পল্লীকবি জসীমউদদীনের জনপ্রিয় কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’। এ কাব্যগ্রন্থ থেকে সিনেমা নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। গ্রাম-বাংলার রূপ ও নদীভিত্তিক গল্প চিত্রণে তানভীর মোকাম্মেল সুপরিচিত। সিনেমাটির প্রাথমিক কাজ চলছে। চিত্রনাট্যও লিখছেন তানভীর। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান। কিনো-আই ফিল্মস প্রযোজিত সিনেমাটি সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ। বর্তমানে সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে।