এ বছর ছিল ফিল্মফেয়ারের ৭০তম আসর। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বেসরকারি পুরস্কারের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ও জনপ্রিয়। প্রতি বছর আগের বছরের সিনেমা থেকে বাছাই করা হয় সেরাদের। এ বছরও ব্যতিক্রম হয়নি। গতকাল আহমেদাবাদের কঙ্করিয়া লেকের ইকেএ এরেনায় বসেছিল এবারের আসর। অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহরুখ খান, করণ জোহর ও মনিশ পল। এই আসরে পারফর্ম করেছেন শাহরুখ খান, কৃতি শ্যানন ও কাজল। এছাড়া অন্যদের পারফরম্যান্স তো ছিলই।

এবারের ফিল্মফেয়ারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে লাপাতা লেডিজ। এছাড়া সেরা অভিনেত্রী, অভিষেক সিনেমায় সেরা অভিনেত্রী ইত্যাদি মিলিয়ে মোট ১৩টি পুরস্কার জিতেছে লাপাতা লেডিজ। এর আগে গালি বয় পেয়েছিল ১৩টি পুরস্কার।

ফিল্মফেয়ারে প্রধান পুরস্কার বিজয়ীদের তালিকা

সেরা সিনেমা: লাপাতা লেডিজ

সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)

সেরা অভিনেতা (পপুলার): অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)

সেরা অভিনেত্রী (পপুলার): আলিয়া ভাট

সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): রাজকুমার রাও (শ্রীকান্ত)

সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): প্রতিভা রত্ন (লাপাতা লেডিজ)

সেরা সিনেমা (সমালোচক পুরস্কার): আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)

অভিষেক সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন লক্ষ্য (কিল) ও নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)

সূত্র: ফিল্মফেয়ার