বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের
অনুপ্রাণিত করতে শুরু হতে যাচ্ছে দ্য মার্ভেল অব টুমরো— ইনফ্লুয়েন্সার্স ফেস্ট অ্যান্ড
অ্যাওয়ার্ডের দ্বিতীয় সিজন। ‘মাল্টিভার্স অব ইনফ্লুয়েন্সার’ থিম নিয়ে রাজধানীর শেফ
টেবিল কোর্টসাইডে আগামী ৯ ডিসেম্বর আয়োজিত হবে এই কিস্তি।
গত বছর একই সময়ে প্রথম সিজন নিয়ে যাত্রা শুরু
করে দ্য মার্ভেল অব টুমরো। বাংলাদেশের ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য
এটি ছিল প্রথম তথ্যকেন্দ্রিক স্বীকৃতি ও পুরস্কারের আয়োজন। ওই সিজনে ১৫টি ক্যাটাগরিতে
১৮ জন অনুপ্রেরণামূলক ইনফ্লুয়েন্সারকে পুরস্কৃত করা হয়। আর এবার ২৬টি ক্যাটাগরিতে
দেয়া হবে পুরস্কার।
অনুষ্ঠানে থাকবে গালা নাইটসহ বিভিন্ন আয়োজন।
থাকছে প্রীতম হাসানের সংগীত, থাকবে টুইঙ্ক ক্যারল, জয় সরকার বাপ্পী ও আরো অনেক বিখ্যাত
টিকটকারদের নাচ, ম্যাজিক রাজিকের ম্যাজিক শো, সাফিয়ার ডিজাইন করা ফ্যাশন শো এবং একটি
ইউনিক ফায়ার শো।
গালা নাইটের সঞ্চালনা করবেন রাফসান সাবাব,
সাকিব বিন রশিদ ও সারাহ আলম এবং রেড কার্পেটে সঞ্চালনা করবেন সালমান মুক্তাদির, সাবা
চৌধুরী, টুইঙ্ক ক্যারল ও ম্যাজিক রাজিক।










